মেলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ২৫তম মৃত্যু দিবস উপলক্ষে নেত্রকোনায় মণি মেলার প্রস্তুতি সভা হয়েছে। এতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ৬ জানুয়ারি পর্যন্ত মেলার সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার রাতে দুর্গাপুর উপজেলা পরিষদ এলাকায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এ সভা হয়। এতে দুর্গা প্রসাদ তেওয়ারিকে মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সোহরাব হোসেনকে সদস্যসচিব করে ৪১ সদস্যের কমিটি করা হয়।