মেলার সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে আয়োজিত ১০ দিনব্যাপী ফলদ ও বনজ মেলার সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে সরকারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে। ৩ আগস্ট এই মেলা শুরু হয়। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছ নিয়ে সরকারি-বেসরকারি ২০টি স্টল অংশ নেয়। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, বিভাগীয় বন কর্মকর্তা আবদুল আউয়াল সরকার, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।