মেলার সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলা গত বুধবার শেষ হয়েছে। ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গত সোমবার ওই মেলা শুরু হয়। গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, সিভিল সার্জন আবদুর রহিম, পৌরসভার মেয়র আফজাল হোসেন ও পিপি আবদুল মন্নান রসুল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিশু একাডেমীসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। ঝালকাঠি সংবাদদাতা|