মেলায় অশ্লীলতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মেলায় অশ্লীল নৃত্য, মদ, জুয়াসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসককে সঞ্চারকলিপি প্রদানের কর্মসূচি পালিত হয়েছে। পৌর মেয়র আবদুল মতিনের নেতৃত্বে গঠিত মদ, জুয়া ও অশ্লীলতা প্রতিরোধ কমিটির ব্যানারে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌর মেয়র আবদুল মতিন, সেক্টর কমান্ডারস ফোরাম জেলা শাখার সভাপতি আবদুস সামাদ, নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আবদুল জলিল, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা মশিউল করিম প্রমুখ। বক্তারা বলেন, রাজারামপুর মেলায় যাত্রা ও ভ্যারাইটি শোর নামে চরম অশ্লীলতা প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া মদ ও জুয়াও চলছে ব্যাপকভাবে। অথচ জেলা ও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।