মেশিন প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল ব্যক্তি উদ্যোগে রক্তের মান যাচাই করার অটো অ্যানালাইজার মেশিন প্রদান করেছেন। গতকাল শনিবার সকাল ১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক আনজুমান আরা বেগমের হাতে এই মেশিন হস্তান্তর করা হয়। পরে যন্ত্রটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাংসদ শহিদুজ্জামান সরকার। এ সময় জেলার সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজার রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক কর্মকর্তা উপস্থিত ছিলেন। নওগাঁ প্রতিনিধি|