প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পরিষদ ৪০টি সেলাই মেশিন বিতরণ করেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে নারীদের মাসব্যাপী সেলাই ও নকশিকাঁথা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গতকাল রোববার সকালে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে কলারোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।