মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর সেবা মাস-২০১৬ উদ্যাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গত শুক্রবার এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের উপদেষ্টা শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি মো. আবদুল মান্নান। উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান, মো. শাহাবুদ্দিন আহমেদ। পরে পাঁচজন দুস্থকে পাঁচটি সেলাই মেশিন দেওয়া হয়।