মেশিনে হাত আটকে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামরে হাটহাজারী উপজেলায় কারখানায় কাজ করার সময় মেশিনে হাত আটকে আঘাত পেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম এশিয়ান পেপার মিলসে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম মোহাম্মদ রেজাউল করিম (২৪)। তিনি ধলই ইউনিয়ন এনায়েতপুর ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ গুরা মিয়ার ছেলে।

হাটহাজারী থানার উপরিদর্শক মোহাম্মদ আনিছ আল মাহমুদ আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ওই কারখানায় যাই। মোহাম্মদ রেজাউল করিম নামের এক হেলপার মেশিনে হাত আটকে গিয়ে বুকে ও মাতায় আঘাত পান। তাঁকে অন্য শ্রমিকেরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত শ্রমিক আট মাস আগে কারখানায় হেলপারের চাকরি নেন।