মেসবাহ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিনের একাদশতম মৃত্যুবার্ষিকী আজ ৪ নভেম্বর। এ উপলক্ষে এদিন সকালে মরহুমের কবর জিয়ারত, বাদ আসর মতিঝিল এজিবি কলোনির সাবু চত্বরে মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে আলোচনা সভার আয়াজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে সাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।