মেহনতি মানুষের পক্ষে কাজ করবেন ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী বলেছেন, নির্বাচিত হলে মেহনতি-বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করে যাবেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে আলম মার্কেটের সামনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় ক্বাফী এ কথা বলেন।
পথসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ময়লা, দুর্গন্ধ আর দূষণের নগরে পরিণত হয়েছে ঢাকা। তাই পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ঢাকা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাম-প্রগতিশীলদের সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহ, কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান, শ্রমিকনেতা আসলাম খান, যুবনেতা খান আসাদুজ্জামান প্রমুখ।