মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মিশে আছেন রবি নিয়োগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মুক্তির সংগ্রামে বারবার কারাবরণ করেছিলেন কমরেড রবি নিয়োগী। কিন্তু কখনো দমে যাননি তিনি। মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে তিনি মিশে থাকবেন চিরকাল।গতকাল বৃহস্পতিবার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এভাবেই বিপ্লবী রবি নিয়োগীকে স্মরণ করেন বক্তারা। রাজধানীর শিল্পকলা একাডেমীর কমপ্লেক্সে জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটি এ সভার আয়োজন করে।এ সময় বক্তারা বলেন, ত্রিশের দশকে ব্রিটিশ শাসকদের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিতে যে কজন আন্দোলন সংগ্রাম করেছেন, তাঁদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন রবি নিয়োগী। তাঁর ৯৯ বছরের জীবনে ৪৩ বছরই কেটেছে কারাগারে। বর্তমান সমাজে যখন অবক্ষয়ী রাজনীতির প্রভাব বাড়ছে, সেই সময় রবি নিয়োগীর আদর্শ ধারণ করলে দেশকে এগিয়ে নেওয়া সহজ হবে।দার্শনিক সরদার ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিকর্মী সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, রবি নিয়োগীর মেয়ে মঞ্জুশ্রী নিয়োগী দাশগুপ্তা, নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী, অজয় রায়, বিমল বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।