প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটরস ইন বাংলাদেশের (এমটব) চেয়ারম্যান নির্বাচিত হযেছেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী। এ সংগঠনের ভাইস চেয়ারম্যান হয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে ইয়ানসেন। গতকাল বুধবার এমটবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেহবুব চৌধুরী ২০০২ সালে সাউথ এশিয়া মোবাইল টেলিফোন ফোরাম প্রতিষ্ঠা করেন। তিনি জিএসএম এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। টোরে ইয়ানসেন ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে মুঠোফোন শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এমটব দেশের ছয়টি মুঠোফোন পরিচালনা সংস্থার প্রতিনিধিত্ব করে। এমটবের সদস্যরা হলো: এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন, রবি ও টেলিটক। বিজ্ঞপ্তি।