মেহেদি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সভাকক্ষে ‘এলিট মেহেদি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই উৎসবে অংশ নেন প্রেসক্লাবের পরিবারের সদস্যরা৷ জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে মেহেদি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মো. ইজ্জত, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, এলিট কসমেটিকা লিমিটেডের পরিচালক (অপারেশন) বাসু রায় চৌধুরী। জাতীয় প্রেসক্লাব ও ঢাকাবাসী নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে৷

বিজ্ঞপ্তি