প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রাম-গঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মেধাবী ছাত্র মেহেদী হাসান (১০) দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছে। তার দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার পথে। বর্তমানে সে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমানের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, মেহেদী হাসানের জরুরি উন্নত চিকিৎসার দরকার। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু তার দরিদ্র দিনমজুর বাবা মোহাম্মদ হানিফের পক্ষে চিকিৎসার অর্থ জোগান দেওয়া সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: পারভীন আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর: ৬৫৩১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রামগঞ্জ উপজেলা শাখা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বিজ্ঞপ্তি।