প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মেহেদী হাসানের বাড়ি ঢাকার সাভার উপজেলার কুরগাঁও নতুন পাড়া গ্রামে। সে স্থানীয় কুরগাঁও আইডিয়াল প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে ক্লাসে প্রথম। সে ব্লাড ক্যানসারে আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা চলছে তার। চিকিৎসকেরা তাকে শিগগির বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তার বাবা আবদুস সাত্তার একজন সামান্য আয়ের মানুষ। ছেলেকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন, এমন সাধ্য তাঁর নেই। তাই হাসানের জীবন বাঁচাতে সমাজের সহূদয় ও বিত্তবান মানুষের কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুস সাত্তার, সঞ্চয়ী নম্বর-৪৫৫৭, উত্তরা ব্যাংক লিমিটেড, নয়াবাজার শাখা, ঢাকা-১১০০। মুঠোফোন-০১৭১১৭৮৭৫৬০। বিজ্ঞপ্তি।