মেহেদীকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদী হাসানের বয়স মাত্র ১১ বছর। নরসিংদীর ব্রাহ্মণদি সরকারি বয়েজ স্কুলের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র সে। পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড়ে মেতে ওঠার এ বয়সে মেহেদী গুরুতর অ্যাপ্লাসটিক অ্যানিমিয়ায় আক্রান্ত। ভারতের ভেলোরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজের অধ্যাপক অলোক শ্রীবাস্তব তার চিকিৎসা করছেন। তিনি শিগগির মেহেদীর অ্যালোজেনিক স্টেম সেল প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ চিকিৎসায় অন্তত ৩০ লাখ টাকা দরকার। আগামী ২২ নভেম্বর মেহেদীকে ওই হাসপাতালে ভর্তির জন্য সময় দেওয়া হয়েছে। ছোট বোন নাফিয়া সরকার মেহেদীকে স্টেম সেল দান করবে। কিন্তু তার ক্ষুদ্র ব্যবসায়ী বাবা দেলোয়ার হোসেনের পক্ষে মেহেদীর চিকিৎসার এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই মেহেদীর জীবন বাঁচাতে সমাজের সব শ্রেণী-পেশার সহূদয় মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: দেলোয়ার হোসেন সরকার, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০১৭০৪৬, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, নরসিংদী শাখা। বিজ্ঞপ্তি।