প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের নবী-নগরের কুরগাঁও আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী (রোল নং ১) মেহেদী হাসান ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. এম এ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাকে কেমোথেরাপি দিতে হবে এবং তার বোন ম্যারো প্রতিস্থাপন করাতে হবে। বিদেশে এ চিকিৎসার জন্য প্রায় ৬০ লাখ টাকা দরকার। কিন্তু এই টাকা তার পরিবহনশ্রমিক বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় তিনি সহূয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুস সাত্তার, ব্যাংক হিসাব নম্বর ১০৭.১০১.২৭৩০৬৯, ডাচ্-বাংলা ব্যাংক, কাওরান বাজার, ঢাকা। যোগাযোগ: ০১৭১১৭৮৭৫৬০। বিজ্ঞপ্তি।