মেহেন্দীগঞ্জে ট্রলার দুর্ঘটনায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ট্রলার দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। সোমবার ভোর পাঁচটায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নের আলাউদ্দিন নামক খালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাদ্দাম হোসেন (১৮)। তিনি আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ এলাকার বাসিন্দা।মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জলী জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলারটি পাতারহাট থেকে আলিমাবাদ যাচ্ছিল। ভোররাতে অন্ধকার থাকায় আলিউদ্দিন খালের চরমাই নামের ব্রিজের সঙ্গে ট্রলারটির প্রচণ্ড বেগে ধাক্কা লাগে। এতে ট্রলারটি দুই খণ্ড হয়ে ডুবে যায়। মামলা না করার শর্তে লিখিত দিয়ে সাদ্দামের লাশ নিয়ে গেছেন তাঁর পরিবারের লোকজন।