মেহেন্দীগঞ্জে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শোলদী গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত সিঁধ কেটে গ্রামের সুভাষ কীর্তনিয়ার বাড়িতে ঢোকে। বাড়ির সবাইকে বেঁধে রেখে তাঁরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় বাড়ির মানুষ চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।  বরিশাল অফিস।