মেহের আফরোজ কমনওয়েলথ নারী মন্ত্রীদের চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ আগামী তিন বছরের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী মন্ত্রীদের চেয়ার-ম্যান নির্বাচিত হয়েছেন। দশম কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার তিনি এ পদের জন্য নির্বাচিত হন।গত সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী এই সম্মেলন। নিয়ম অনুযায়ী তিন বছর পর পর এ সম্মেলন যে দেশে হয় সে দেশের মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০১০ সালে বারবাডোসে নবম সম্মেলন অনুষ্ঠিত হয়।