মেহেরপুর আইনজীবী সমিতির সভাপতি পল্লব ভট্টাচার্য্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগপন্থী সমিঞ্চলিত আইনজীবী পরিষদ সভাপতিসহ আটটি পদে জয়লাভ করেছে এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জয়লাভ করেছে। গত শুক্রবার নির্বাচনের এই ফল ঘোষণা করা হয়।নির্বাচনে সভাপতি পদে পল্লব ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন, সহসভাপতি আনোয়ার হোসেন, মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. নাসিম ও কাজি শহিদুল হক, কোষাধ্যক্ষ মিনা পাল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া খাতুন এবং কার্যকরী সদস্য এ কে এম আসাদুজ্জামান, হাসান মাহাবুবুর রহমান, নাজমুন নাহার খানম, নজরুল ইসলাম মণ্ডল, আবদুল আলিম, এ এস এম এম হাসানুল্লাহ খ. ম. হারুন ইমতিয়াজ বিন জুয়েল নির্বাচিত হয়েছেন।