মেহেরপুর পৌর মেয়রের ওপর হামলা প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহর ওপর গত মঙ্গলবার একদল যুবক হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে মেহেরপুর পৌর চত্বরে গতকাল বুধবার নাগরিক সভা হয়েছে।মেয়র মুতাছিম বিল্লাহ তাঁর ওপর ও তাঁর বাড়িতে হামলা এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার সদর থানায় মামলা করেছেন। এতে শহরের কাজল, শাহিন, শামিমসহ চারজনকে আসামি করা হয়েছে।মেয়রের অভিযোগ, গত মঙ্গলবার শহরের কাঁসারীপাড়ার শফিকুল ইসলাম ওরফে কাজল, তাঁর ভাই শাহিন, শামীমসহ পাঁচ-সাতজন যুবক প্রথমে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তিনি মেহেরপুর জেলা জজ আদালতে পৌরসভার একটি মামলার কাজে অবস্থান করছিলেন। পরে তারা মেয়রের কাঁসারীপাড়ার বাড়িতে হামলা চালায়।সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, পুলিশ হামলাকারীদের আটক করার চেষ্টা চালাচ্ছে।