মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে গতকাল সোমবার কলেজে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে। ছাত্রলীগ কলেজ শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।সংবাদ সমেঞ্চলনে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই-খোদা জানান, অধ্যক্ষ আফতাব উদ্দিন এখানে তিন বছর আগে যোগদান করেন। এরপর থেকে তিনি আড়াই বছরই ছুটি কাটিয়েছেন। তিনি (অধ্যক্ষ) দীর্ঘদিন অনুপস্থিত থাকায় কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম জানান, অধ্যক্ষের অপসারণ, কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগ, হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু, ছাত্রাবাস নির্মাণসহ ১২ দফা দাবিতে তাঁরা আন্দোলন শুরু করেছেন। কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন জানান, অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন। ২৬ জানুয়ারি ছুটি শেষ হলেও অসুস্থতার কারণে কর্মস্থলে যোগদান করা সম্ভব হচ্ছে না।