মেহেরপুর-১ আসনে আ.লীগ প্রার্থী জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর-১ আসনের ৯৮ কেন্দ্রের মধ্যে সব কটির ফল পাওয়া গেছে। এ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ফরহাদ হোসেন ৬৫ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন।
ফরহাদ হোসেন ৭৯ হাজার ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইয়ারুল ইসলাম (স্বতন্ত্র—ফুটবল) ১৪ হাজার ৩০ ভোট পেয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হোসেন জেলা পরিষদে এ ফল ঘোষণা করেন। তিনি জানান এ আসনে ৩৭.৬৩ শতাংশ ভোট পড়েছে।