মেহেরপুরে অপহরণ তিন লাখ টাকা মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রাম থেকে সোমবার রাতে এজাজ আহমেদ (২২) নামে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে চরমপন্থী সন্ত্রাসীরা। এ সময় চরমপন্থীরা মুক্তিপণ বাবদ তাঁর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত দুইটার দিকে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের বাড়িতে ঢোকে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির সবাইকে জিম্মি করে এজাজ আহমেদকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অপহরণকারীরা নিজেদের চরমপন্থী দলের সদস্য বলে দাবি করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অপহরণকারীরা কারা এবং অপহরণের কারণ পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। তবে, ওই তরুণকে উদ্ধারে চেষ্টা চলছে।