মেহেরপুরে অপহরণের তিন দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের তিন দিন পরও তাকে উদ্ধার করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্কুলের শিক্ষকেরা জানান, মেহেরপুর শহরের বোসপাড়ার বাসিন্দা ও মেহেরপুর ল্যাবরেটরি কিন্ডারগার্টেন স্কুলের ওই ছাত্রী গত মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস আরোহী এক নারী তাকে অপহরণ করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা গত বুধবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন। মামলায় ঢাকার ২৬ পুরানা পল্টনের রুমানা জেনারেল স্টোরের প্রতিনিধি নূপুর খাতুন ও রুমানা ইয়াসমীন নামের দুই নারীকে আসামি করা হয়েছে।