মেহেরপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর শহর থেকে গতকাল বুধবার আরাফাত খান (৩২) নামের এক ব্যক্তিকে একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার ও একটি ছোরাসহ গ্রেপ্তার করেছে র্যাব। আরাফাত খানের বাড়ি মেহেরপুর শহরের শেখপাড়ায়। র্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, আরাফাত শহরে টেন্ডারবাজি, সন্ত্রাসী, দখল, চাঁদাবাজি ঘটনার পাশাপশি বিভিন্ন চরমপন্থী গ্রুপের সঙ্গে জড়িত ছিল। ভোরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দেহ তল্লাশি করে গুলিসহ একটি বিদেশি রিভলবার ও একটি ছোরা উদ্ধার করা হয়।