মেহেরপুরে আ. লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ব্যক্তির নাম নুরুল আমিন (৪৫)। তিনি গাংনী উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাড়ে ১০টার দিকে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরছিলেন নুরুল। পথে বাঁশবাড়িয়া এলাকায় প্রধান সড়কের পাশে ঈদগাহ মাঠের কাছে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, নিহতের পরিবার ও পুলিশ অনেক খোঁজাখুঁজির পর আজ বুধবার সকালে ওই ঈদগাহর পাশ থেকে নুরুলের লাশ উদ্ধার করে। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।