মেহেরপুরে আবার বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নসিমন ও করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মেহেরপুর জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি গতকাল বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব রুটের যাত্রীরা। মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।