মেহেরপুরে একজনকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৩৪)। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গোভীপুর গ্রামের দক্ষিণ মাঠে একটি জমি নিয়ে মুজিবুর রহমান ও নাসির উদ্দিনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিটি নাসির উদ্দিনের দখলে ছিল। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মুজিবুর রহমান লোকজন নিয়ে গাছটি কাটতে গেলে প্রতিপক্ষ নাসির উদ্দিনের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করেন। এ সময় মুজিবুর রহমান দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যান। ধাওয়াকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় ইসাহাক আলী, আবু তৈয়ব, শুকুর আলী, রফিকুল ইসলাম ও লোমান হোসেন আহত হন।