মেহেরপুরে ঐতিহাসিক সাতই মার্চ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে ঐতিহাসিক সাতই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ৯টায় শহরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনসহ আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আরা প্রমুখ।