মেহেরপুরে কৃষক খুুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে গতকাল মঙ্গলবার ফিদু হোসেন (৪০) নামের এক কৃষক খুন হয়েছেন। কবুতর নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। কয়েকজন এলাকাবাসী জানান, রাজাপুর গ্রামের আজির বক্সের ছেলে ফিদু চাষাবাদের কাজ করতেন। জমিতে কবুতরের উৎপাত নিয়ে একই গ্রামের সাবদার আলীর ছেলে কাবিদুল ইসলামের সঙ্গে সোমবার বিকেলে তাঁর কথা-কাটাকাটি হয়। গতকাল দুপুরে ফিদু চাষাবাদ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আগের ঘটনার জের ধরে কাবিদুল তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে পেছন থেকে ফিদুর গলায় দুটি কোপ দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই ফিদু নিহত হন। সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই কাবিজুল মোল্লা বাদী হয়ে কাবিদুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।