মেহেরপুরে চার দিনে আট বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে চার দিনে আট বাড়িতে চুরি হয়েছে। চোরেরা এসব বাড়ি থেকে আড়াই লক্ষাধিক টাকা ও ৭৯ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার জানান, বৃহস্পতিবার রাতে একদল চোর জানালার গ্রিল কেটে তাঁর মল্লিকপাড়ার বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা নিয়ে গেছে। একই রাতে ওই এলাকার ব্যবসায়ী আবুল বাশারের বাড়ি থেকে চোরেরা নয় ভরি স্বর্ণালংকার ও ১৯ হাজার টাকা নিয়ে যায়। ২ অক্টোবর ক্যাশবপাড়ায় মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষের বাড়ি থেকে ২১ ভরি স্বর্ণালংকার ও সাত হাজার টাকা লুট হয়।৩ অক্টোবর শহরের মার্কাস মসজিদপাড়ায় মেহেরপুর সদর কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা আবু সালেহের বাড়িতে চুরি হয়। চোরেরা তাঁর বাড়ি থেকে ১১ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নিয়ে গেছে। একই দিন রাতে এই পাড়ার আরও চার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা এসব বাড়ি থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, মাদকাসক্ত একটি চক্র এই চুরির ঘটনা ঘটাচ্ছে।