মেহেরপুরে চোরাই চারটি যান উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর শহরের উপকণ্ঠে একটি মসজিদের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার চোরাই দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মাইক্রোবাস দুটির নম্বর—ঢাকা মেট্রো-ক-১১-৪৪৩৯ ও অপরটি নম্বরহীন। এ ছাড়া চোরাই দুটি মোটরসাইকেলের একটি ভারতীয় ডাইং-৫০ মডেলের এবং অপরটি ভারতীয় ফ্রিডম-১০০ মডেলের। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চোরাই মাইক্রোবাস ও মোটরসাইকেলগুলো মেহেরপুর সদর থানায় রাখা আছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে যান চারটি উদ্ধার করা হয়। দেশের কোনো স্থান থেকে সচল এই গাড়িগুলো বিক্রির উদ্দেশ্যে চুরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।