মেহেরপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা ও তাঁর বাবাকে আহত করে মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত বুধবার রাত একটার দিকে মেহেরপুরের চাঁদবিল-ময়ামারী সড়কে এ ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ীর নাম শহীদুল ইসলাম রকি (২২)। তাঁর বাবা গোলাম মোস্তফাকে (৪১) গুরুতর অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ময়ামারী গ্রামে।