মেহেরপুরে জামায়াতের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের রুকন সেলিম খানকে আজ শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা তাহাজ উদ্দিনের ভাই।
আজ শনিবার ভোরে মুজিবনগরের বাগোয়ান গ্রামের নিজ বাড়ি থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। রুকন (সদস্য) জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি পদ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান মোল্লা প্রথম আলোকে জানান, ‘গত বছরের ১৯ মে পুলিশ সদস্যকে আহত করার মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি সেলিম। সংসদ নির্বাচনের পর থেকে তিনি ভারতে পালিয়ে ছিলেন। গতকাল শুক্রবার তিনি গোপনে ভারত থেকে ফিরে এলে আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সকালেই তাঁকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য ফোন করলে সেলিম খানের পরিবারের কেউ ফোন ধরেননি।