মেহেরপুরে ডাকাতের বোমায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে ডাকাতির সময় ডাকাতদের বোমায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম টিক্কা খান (৩৩)। তিনি ওই গ্রামের নূর মোহামঞ্চদের ছেলে।
গ্রামবাসী জানান, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে ডাকাতেরা হানা দেয়। তারা বাড়ির সবাইকে জিমিঞ্চ করে টাকা, সোনার গয়না ও মালামাল লুট করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে গেলে ডাকাতেরা একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দ শুনে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে আরও চারটি বোমা ছুড়ে মারে। এগুলোর বিস্ফোরণে দুজন আহত হন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর টিক্কা খান মারা যান।