মেহেরপুরে নির্বাচনের দাবিতে বিএনপির মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার নির্বাচন দাবিতে বিএনপি মৌন মিছিল ও সমাবেশ করেছে। পৌর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মৌন মিছিল এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মাসুদ অরুন, সহসভাপতি আবদুর রহমান, ইলিয়াছ হোসেন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদসহ বিএনপির কয়েকজন নেতা।
সমাবেশে মাসুদ অরুন বলেন, প্রয়োজনে সর্বদলীয় আন্দোলন ফোরাম গঠনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করেন, ভোটে নিশ্চিত পরাজয় ভেবে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ তাঁর অনুগতদের মাধ্যমে মামলা করিয়ে তফসিল আটকে দিয়েছেন।
সমাবেশ শেষে মাসুদ অরুনের নেতৃত্বে নেতা-কর্মীরা মৌন মিছিল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৌর নির্বাচন আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে একই দাবিতে গত শনিবার ও সোমবার সচেতন পৌরবাসীর ব্যানারে যুবলীগ এবং রোববার প্রতিবাদ সমাবেশ করে সদর উপজেলা আওয়ামী লীগ।
সীমানা-সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এবার মেহেরপুর পৌরসভার তফসিল ঘোষণা করা হয়নি।