মেহেরপুরে পরিবহন ধর্মঘট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে। এক বাস-শ্রমিক নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে ওই সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে গতকাল মেহেরপুর থেকে আন্তজেলা ও দূরপাল্লার সড়কগুলোতে কোনো যানবাহন চলাচল করেনি। গ্রেপ্তার হওয়া বাস-শ্রমিক নেতার নাম হবিবুর রহমান (৪২)। তিনি গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন বাস-শ্রমিক সমিতির সহসভাপতি এবং গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, হবিবুর রহমান গাংনীর ব্যবসায়ী লোকমান হোসেন ও যুবদলের নেতা কাজল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।