মেহেরপুরে পাঁচটি বোমাসহ চরমপন্থী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার মহাব্বতপুর গ্রামে গত শুক্রবার র্যাব অভিযান চালিয়ে পাঁচটি বোমাসহ তোফাজ্জেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর বাড়ি গাংনীর ধানখোলা গ্রামে। র্যাব দাবি করেছে, তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার। মেহেরপুরের র্যাবের কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মহাব্বতপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এ সময় কয়েকজন চরমপন্থী সদস্য নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা অস্ত্র ও বোমা নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোমাসহ তোফাজ্জেল আটক হন।