মেহেরপুরে পৌর নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার শহরের কাসারীপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সচেতন মহলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম। মিছিল শেষে প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশে যুবলীগের নেতা মাহফুজুর রহমান বলেন, সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতা দেখিয়ে একজনের দায়ের করা রিটের কারণে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি। এর পেছনে ষড়যন্ত্র কাজ করছে।