মেহেরপুরে প্রভুধামে আরাধনা-উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে প্রভুধামে হিন্দু বলরাম হাড়ি সম্প্র্রদায়ের বার্ষিক আরাধনা ও উৎসব গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সকাল নয়টায় প্রভুধামে সাধু, গুরু ও বৈষ্ণবদের সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এ উৎসব শেষ হবে ১ এপ্রিল।বলরাম হাড়ি আশ্রম কমিটির সাধারণ সম্পাদক অনন্ত কুমার দাস জানান, বাংলা ১২৫৭ সালের ৩১ অগ্রহায়ণ বলরাম হাড়ি মেহেরপুরের মালোপাড়ায় তাঁর নিজ আশ্রমে মৃত্যুবরণ করেন। সেখানে বলরামের সমাধিমন্দির বা মঠ আছে। ভক্তরা সেখানে ‘জয় বলরাম বা হাড় হাড্ডি বলরাম’ বলে উচ্চারণ করেন।