মেহেরপুরে প্রার্থিতা ফিরে পেলেন হাবিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায়ে মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন হাবিবুর রহমান। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পরিমল সিংহের কাছে গতকাল বুধবার এ-সংক্রান্ত চিঠি পৌঁছেছে। এদিন তাঁকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা পরিমল সিংহ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে হাবিবুর রহমানকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হোক।’ পেশায় ব্যবসায়ী হাবিবুর রহমানের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। স্বতন্ত্র হাবিবুর ছাড়া অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত মিয়াজান আলী (কাপ-পিরিচ), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল (আনারস), গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন (তালগাছ) ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস (চশমা)।