মেহেরপুরে ফের বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে গতকাল সোমবার অটোবাইক চালকের হাতে বাসচালক প্রহূত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিকেরা আবারও অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।জানা গেছে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাথুলী বাসস্ট্যান্ডে অটোবাইক চলাচলে বাধা সৃষ্টি করেন বাসচালকেরা। এ সময় বাস ও অটোবাইক চালকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে অটোবাইক চালকেরা বাসচালক নাজমুল ইসলামকে মারধর করেন। এর প্রতিবাদে বাসশ্রমিকেরা তাৎক্ষণিকভাবে শহরের বাসস্ট্যান্ড, ওয়াপদা ও কলেজ মোড়ে এলোপাতাড়িভাবে বাস রেখে সড়ক বন্ধ করে দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে বাসশ্রমিক নেতাদের বৈঠকও হয়। তবে শ্রমিকেরা সড়ক থেকে প্রতিবন্ধকতা তুলে নিলেও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। ১৯ সেপ্টেম্বর বাস দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা শ্রমিকনেতাদের মারধর করে। এর প্রতিবাদে ওই দিন থেকেই বাসশ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ২২ সেপ্টেম্বর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।