মেহেরপুরে ফ্রি ওয়াইফাই ও 'শব্দ নেটওয়ার্ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভায় ফ্রি ওয়াইফাই ও ‘শব্দ নেটওয়ার্ক’ চালু করা হয়েছে। ফলে পৌরসভার বাসিন্দারা ফ্রি-ইন্টারনেট ব্যবহার করতে পারছেন এবং ‘শব্দ নেটওয়ার্কের মাধ্যমে সেবামূলক বিভিন্ন তথ্য পাচ্ছেন।
পৌর মেয়র মুতাছিম বিল্লাহ জানান, গত বুধবার সকালে ফ্রি ওয়াইফাই ও ‘শব্দ নেটওয়ার্ক’ চালু করা হয়। নাগরিকদের মধ্যে এ ধরনের সুবিধা প্রদানে মেহেরপুর পৌরসভাই দেশের মধ্যে প্রথম বলে তিনি দাবি করেন। মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন এর উদ্বোধন করেন।
মেয়র মুতাছিম বিল্লাহ জানান, ইন্টারনেটমুখী নতুন প্রজন্মের জন্য ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে।