মেহেরপুরে বাসের ধাক্কায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে বাসের ধাক্কায় শুভ হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা সোনা খাতুন (৩০)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শুভ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনা খাতুন শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বাজারে যাচ্ছিলেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন থেকে যাত্রীবোঝাই একটি বাস ধাক্কা দেয়। এতে সড়কের ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। গুরুতর আহত অবস্থায় সোনা খাতুনকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুর সদর থানা ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা।