মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৫৬ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৫৬ নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৩ জন জামায়াত এবং ১৩ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন দাবি করেন, তাঁর জানামতে বিএনপির ১৫ জন এবং জামায়াতের ৪৩ জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, তিনি ছুটিতে আছেন। এ অবস্থায় তিনি কিছু বলবেন না।