মেহেরপুরে বিএনপি নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে গতকাল রাতে জবাই করে হত্যা করা হয়েছে। কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলামকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে। খবর ইউএনবির।নজরুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের একজন সদস্য ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ জানান, তাঁরা নজরুল ইসলামের লাশ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার ডামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে। পুলিশ সন্দেহ করছে, নিষিদ্ধঘোষিত কোনো দলের সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে।