মেহেরপুরে বিএনপি নেতাকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে পুলিশ গতকাল রোববার নূর ইসলাম (৩২) নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে। তিনি বিএনপির আমঝুপি ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। নিহতের পরিবারের দাবি, একটি পুকুর দখল নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত দুই পক্ষের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বাবা নজিম উদ্দিন জানান, নূর ইসলাম শনিবার সন্ধ্যায় জমিতে সেচ দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে গ্রামের দ্বীনদত্ত ব্রিজের উত্তর দিকে পোয়াতির বিলের পাশে রাস্তার ওপর তাঁর জবাই করা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।