মেহেরপুরে বিএসএফ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাঁর নাম সত্য পাল সিং।গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সত্য পালকে আটক করেন। ধারণা করা হচ্ছে, তিনি কোনো গরু ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে সীমান্তের এপারে চলে আসেন।সদর উপজেলার বাজিতপুরে ২৯ ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার সুবেদার জালাল উদ্দিন বলেন, ‘বিএসএফের শাহপুর ক্যাম্পের সেপাই সত্য পাল সীমান্তের ১১৭ নম্বর মেইন পিলার অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন। তিনি আমাদের ক্যাম্পের কাছাকাছি চলে আসলে তাঁকে আটক করা হয়।’